নড়াইলের লোহাগড়া উপজেলার ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ৪ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫মার্চ) দিনব্যাপি ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের উদ্যোগে ও রক্তের সন্ধানে (বন্ধু গ্রুপ) ও দুর্বার বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার মরিচ পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সেবা সমুহের মধ্যে ছিল বিনামুল্যে মেডিকেল স্বাস্থ্য সেবা, ব্লাড গ্রুপ নির্ণয় ও ব্লাড প্রেসার নির্ণয়। এসময় এ ক্যাম্পেইনে রোগী দেখেন ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের চিকিৎসক রাব্বি তালুকদার ও চিকিৎসক মোঃ মোহাদ্দেস আলী।
ক্যাম্পেইনটির একজন উদ্যোক্তা মাহমুদ ইসলাম জানান,তিন শতাধিক গরীব নারী-পুরুষ ও সুবিধাবঞ্চিত অসহায় লোকজন কে বিনামূল্যে মেডিকেল স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

