Nabadhara
ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ- ১/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে এ বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহীনুল আলম ছানা। কৃষি কর্মকর্তা অনিমেষ বালার সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, সাংবাদিক আবদুল্লাহ ফারুক প্রমুখ।

উপজেলার মোট এক হাজার কৃষকের মাঝে এক কেজি করে মোট এক হাজার কেজি উন্নত মানের পাট বীজ বিতরণ করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা অনিমেষ বালা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।