Nabadhara
ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ‘সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনায় সফল’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
মার্চ ১৫, ২০২৩ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ‘সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনায় সফল’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫মার্চ) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জাগরনী চক্র ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর কাজী মাজেদ নেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়, জেলা মৎস্য কর্মকর্তা এইচএম বদরুজ্জামান প্রমুখ। কর্মশালা সঞ্চালনা করেন জাগরনী চক্র ফাউন্ডেশনের ম্যানেজার কৃষিবিদ বি,এম, সাইদুর রহমান এবং প্রকল্প পরিচিতি নিয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া, রাজকীয় নেদারল্যান্ডস দুতাবাসের আর্থিক সহযোগিতায় জাগরনী চক্র ফাউন্ডেশন দ্বারা বাস্তবায়িত সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনায় সফল নামক প্রকল্প নড়াইল জেলায় কার্যক্রম শুরু করেছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট এই ৫টি জেলার ১২টি উপজেলায় মোট ৯০ হাজার কৃষক পরিবার ৮০টি ক্লাষ্টার খুলনা অব্জল-৪৫, যশোর অব্জল-৩৫ নিয়ে কাজ করবে।

প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্থায়ীত্বশীল কৃষি উৎপাদনে জলাধারকে পূনর্জীবিত এবং যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে সুরক্ষা প্রদান করে পানির টেশসই/দক্ষ ব্যবহার নিশ্চিত করা। কর্মশালায়, প্রাণি সম্পদ অধিদপ্তর, বিএডিসি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এলজিইডির কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, সলিডারিডাড ও জাগরনী চক্র ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।