নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের মাদক মামলায় ৩ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি হানিফ শেখ (৪০) কে ৯ বছর পর পুলিশ তাকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে গোপীনাথপুর গ্রামের মৃত তোরাফের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলায় দন্ডপ্রাপ্ত হানিফ দীর্ঘ ৯ বছর পলাতক ছিল। এছাড়া তিনি নড়াইল সদর ও লোহাগড়া থানার একাধিক মাদক মামলার এজাহার ভুক্ত আসামি।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হানিফকে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

