Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠনের পুরস্কার বিতরণ

Link Copied!

চিতলমারীর হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে হিজলা ইউপি চেয়ারম্যান ও স্কুলের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি কাজী আবু শাহীনের সভাপতিত্বেবুধবার ও বৃহস্পতিবার ২দিন ব্যাপী বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রথম দিন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠনের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিক্ষা বিদ পীযূষ কান্তি রায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন।
এসময় প্রধান অতিথি শিক্ষা বিদ পীযূষ কান্তি রায় বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা খুব প্রয়োজন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম, মাহাতাবুজ্জামান, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শামীম আনোয়ার বাবু, শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু ,ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক লিটন কাজী, উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম,সদর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহীদ,ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সিসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।