Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
মার্চ ১৭, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

“শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি” প্রতিপাদ্যকে সমানে রেখে নড়াইলের কালিয়ায় ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় কলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কলাবাড়ীয়া ইউনিয়ন শাখার আয়োজনে নড়াগাতী থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান রাজুর সঞ্চালনায় ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তানভীর মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ মুঞ্জুরুল চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন নড়াগাতী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসিম শেখ। বিশেষ অতিথি ছিলেন, কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ,এম সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ রাইসুল ইসলাম পান্নু, পৌর ছাত্রলীগের সভাপতি এম, এম তানবীরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাশ, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খান জিয়াউর রশিদ রুপম।

সভাপতি, প্রধান অতিথি ও প্রধান বক্তা ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়ার বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা কমিটিতে অন্তর্ভুক্তির জন্য ২ মিনিটের বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।