Nabadhara
ঢাকাশনিবার , ১৮ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

 নড়াগাতি থানায় জুয়ার সরঞ্জামসহ আটক-৭

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
মার্চ ১৮, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের ডুটকুরা মধ্যপাড়া গ্রামের জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। জুয়ারিদের আদালতে মাধ্যমে নড়াইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

শুক্রবার (১৭ মার্চ) গভীর রাতে নড়াগাতি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ আসে বাঐসোনা ইউনিয়নের ডুটকুরা মধ্যপাড়া গ্রামের প্রতীক রায়ের মুদি দোকানের পশ্চিম পাশে ডুটকুরা খাল পাড়ে জুয়ার আসর বসেছে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাত জুয়াড়ি ও তাদের নিকট থেকে জুয়ার সরঞ্জামসহ ও নগদ ৫৩০ টাকা উদ্ধার করে। আটককৃতরা হলেন নিতিশ বিশ্বাস (৩০), অসিত রায় (২৬), সঞ্জয় কুমার বিশ্বাস (৩২), হৃদয় বিশ্বাস (২৩), অনিমেশ বিশ্বাস (২৬), বলাই বিশ্বাস (২৪) এবং মিঠুন টিকাদার (২৪)। সকলেই নড়াগাতি থানা এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।