Nabadhara
ঢাকারবিবার , ১৯ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের মহাজন বাজারে ইয়াবাসহ আটক ১

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
মার্চ ১৯, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের ডিবি পুলিশের একটি দল নড়াগাতি থানার মহাজন বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইশ দশ পিস ইয়াবাসহ আল-মামুন সরদার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

শনিবার(১৮মার্চ)দিবাগত রাতে গোপন সংবাদ ভিক্তিতে নড়াগাতি থানার মহাজন বাজার এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত-আবু সাঈদ সরদারের ছেলে আল-মামুন সরদার কে দুইশ দশ পিস ইয়াবাসহ আটক করে । এছাড়াও আল-মামুন খুলনা জেলার কয়রা থানায় মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

নড়াইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।