Nabadhara
ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় বাবা-ছেলে কে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা

শরিফুল ইসলাম/ জিহাদুল ইসলাম, নড়াইল
মার্চ ২০, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া বাজারে সোমবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে সবজি ব্যবসায়ী আফসার মোল্যা (৪৫) ও ছেলে লিপু মোল্যা (২৫) কে প্রতিপক্ষরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহতদের উদ্বার করে প্রথমে কালিয়া হাসপাতালে পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রাম্য আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কলাবাড়িয়া গ্রামের আবেদ শেখ গ্রুপের সাথে মৃত কায়েম শিকদার গ্রুপের লোকজনের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সোমবার বিকালে কলাবাড়িয়া গ্রামের আবেদ শেখের ছেলে শামীম শেখের নেতৃতে ১০/১২ জন মিলে কলাবাড়িয়া বাজারে আফসার মোল্যার কাঁচাবাজার দোকানে এসে অতর্কিত হামলা চালিয়ে চাপাতি দিয়ে এলোপাথাড়ি ভাবে বাবা ও ছেলে কে কুপিয়ে আহত করে।

এঘটনায় নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, হামলার ঘটনায় কলাবাড়িয়া বাজারে নড়াগাতী থানার ওসি তদন্তের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।