Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

Link Copied!

বাগেরহাট সদরের খেগড়াঘাট এলাকায় মোটরসাইকেল-ডাম্পট্রাক সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও একজন আহত হয়েছে। নিহত সাকিব হাওলাদার খেগড়াঘাট এলাকার মকবুল হাওলাদারের ছেলে এবং প্রথম বর্ষের ছাত্র।

নিহতের প্রতিবেশীরা জানান ২১ মার্চ মঙ্গলবার বিকাল তিনটার দিকে নিহত সাকিব ও তার বন্ধু মোটরসাইকেল যোগে গিলাতলা যাওয়ার সময় খেগড়াঘাট স্কুলের সামনের রাস্তায় বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাক এর সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হলে এলাকাবাসী ও স্বজনেরা দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা রাজিয়া নাসের হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

এসময়ে স্বজনদের আহাজারিতে হাসপাতালে এক হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ পরবর্তী আইনানুগ ব্যবস্হার জন্য হাসপাতাল মর্গে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।