Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় গৃহবধুর ঝুলান্ত মরদেহ উদ্ধার

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
মার্চ ২৩, ২০২৩ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার চর ডুমুরিয়া গ্রামের শিহাব শিকদারের দ্বিতীয় স্ত্রী শারমীন আক্তারের(২৬) গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নড়াাতি থানা পুলিশ। বুধবার (২২মার্চ) বিকালে শিহাবের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শারমীন আক্তারের বাড়ি ব্রাম্মনবাড়িয়া।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত শারমীন আক্তারের সাথে ফেসবুকের মাধ্যমে বিগত ৮ মাস আগে শিহাব শিকদারের পরিচয় হয়। এরই ধারাবাহিকতায় গত ২ মাস আগে তারা গোপনে বিবাহ করে বাড়িতে আসলে শারমিন আক্তার জানতে পারে শিহাবের আগের স্ত্রী এবং দুটি সন্তানও রয়েছে। এরপর থেকে তাদের পারিবারিক ঝামেলা লেগে ছিলো। ঘটনার দিন সকালে প্রথম স্ত্রীর সাথে ফোনে কথা বলাকে কেন্দ্র করে ঝামেলা হয়। পরবর্তিতে বিকালে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকন্ত সাহা বলেন, ঘরের ভিতর আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। প্রতিবেশীরা ঝুলান্ত অবস্থায় ওই গৃহবধুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তার পা খাটের উপরে লাগানো ছিল। লাশটি ময়না তদন্তের জন্য পাটানো হবে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।