Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের করমজল সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

Link Copied!

সুন্দরবনের করমজল এলাকা থেকে ৬ দিন ধরে নিখোঁজ থাকা হিলটন নাথ নামক এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) স্থানীয় জেলেদের খবরের সুত্র ধরে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার (৮ এপ্রিল) সুন্দরবন সংলগ্ন খালে অবৈধ ভাবে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করে বন বিভাগ। ওই সময় বন বিভাগের অভিযানের পর থেকে হিলটন নাথ নামক এক জেলে নিখোঁজ ছিল
বন বিভাগের দাবী ছিলো অভিযানের সময় একজেলে নদীতে লাফদিয়ে পালিয়ে যায়। ওই দিন থেকে নিখোঁজ হিলটন নাথ কে নদীতে খুঁজতে থাকে স্বজনরা। এর পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় করমজল সংলগ্ন নদীর চরে একটি লাশ দেখতে পায় জেলেরা। পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে অন্য কোন জায়গায় মারা যাওয়া জেলেকে রাতের আধারে কে বা কারা সুন্দরবন করমজল এলাকায় ফেলে রেখে যায়।

এর পর হিলটন নাথের স্বজনরা সেখানে গিয়ে লাশটি সনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে করেন করমজল ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।