Nabadhara
ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে এক নারীর মরদেহ উদ্ধার

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে স্মৃতি বাছাড় (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ । সোমবার সকালে উপজেলার জলিরপাড় গ্রামের একটি বাদাম ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয় । নিহত স্মৃতি বাছাড় একই উপজেলার শান্তিপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মৃতঃ রনজিত বাছাড়ের স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছে ।

পুলিশ ও এলাকাবাসি জানায়, মুকসুদপুর উপজেলার শান্তিপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মৃতঃ রনজিত বাছাড়ের স্ত্রী স্মৃতি বাছাড়ের (৪৫) মরদেহ একই উপজেলার জলিরপাড় ইউনিয়নের দক্ষিণ জলিরপাড় চিন্ময় বাগচীর বাদামের ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানায়, এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে । মরদেহের শরীরে সুচালো জখমের চিহ্ন রয়েছে । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।