Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকির প্রতিবাদে থানার পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে (মঙ্গলবার) বিকাল সারে ৪ টায় বিক্ষোভ মিছিলটি আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম শিকদার, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোল্যা মোকাররম হোসেন হিরু, ছাত্রলীগের সাবেক সেক্রেটারী ইলিয়াছ শিকদার, ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান মোল্যা প্রমুখ। এ ছাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ মিছিলে যোগ দেন।

বক্তারা অবিলম্বে শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা রাজশাহী বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।অন্যথায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।