Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ভুমি সপ্তাহ ২০২৩ উদ্বোধন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
মে ২৩, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

“স্মার্ট ভুমি সেবায় ভুমি মন্ত্রনালয়”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় বিভিন্ন আয়োজনে ভুমি সপ্তাহ ২০২৩ উদযাপিত হচ্ছে।আজ সকাল ০৯ টায় কচুয়া উপজেলা ভুমি অফিসের উদ্যোগে ভুমি অফিসের সামনে এ ভুমি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভুমি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে প্রথমে ভুমি অফিসের উদ্যোগে ১টি র‌্যালী বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, পরে কচুয়া উপজেলা প্রশাসন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাসমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভুমি সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: জাকির হোসেন, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন তহশীলদার ও কচুয়ার বিভিন্ন এলাকা থেকে আগত ভুমি সংক্রান্ত সেবা প্রত্যাশী একাবাসী। এ ভুমি সপ্তাহ ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।