Nabadhara
ঢাকাবুধবার , ২৪ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
মে ২৪, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন স্থানের মতো বাগেরহাটের কচুয়া উপজেলায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল
২৪ মে বেলা ১১ টায় কর্মসূচির উদ্বোধন করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নাসির উদ্দীন, ভারপ্রাপ্ত কর্মকর্তা কচুয়া উপজেলা খাদ্যগুদাম মো: আশরাফুল হক,কচুুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মামুনূর রশিদ,উপ খাদ্য পরিদর্শক আবু সাঈদ মিয়া,কচুয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গোলাম সোকরানা রব্বানী আজাদ বালী,কচুয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দিহিদার সুজন,সদর ইউনিয়নের ইউপি সদস্য সেখ সাইফুল ইসলাম সাবু সহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকবৃন্দ। এ বছর চলতি বোরো মৌসুমে উপজেলায় ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ শত ৭৮ মেট্রিক টন এবং প্রতিকেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। সে হিসাবে প্রতিমণ ধানের মূল্য হচ্ছে ১ হাজার ২ শত টাকা।

এদিন খাদ্য গুদামে ধান সরবরাহকারী কৃষক আব্দুল হক খান বলেন, সরকারের কাছে মন প্রতি ১ হাজার ২ শত টাকায় বিক্রি করতে পেরে আমি অনেক খুশি। এদিন কচুয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন,তালিকায় থাকা প্রতিজন কৃষক সর্বনিম্ন ৩ মন থেকে সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান সরকারের কাছে আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন। গত ৭মে থেকে শুরু হওয়া এ ধান সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছর বোরো মৌসুমে চার লাখ টন ধান, সাড়ে ১২ লাখ টন সেদ্ধ চাল ও এক লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।