Nabadhara
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে গ্রামীণ সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (২৫ এপ্রিল) উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুরে সুরেশ ডাক্তারের বাড়ির সামনে থেকে কামালপুর ভায়া কালিয়াপাড়া পর্যন্ত সড়কটির নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নান্দাইলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হবে। তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের কাঁচা গ্রামীণ সড়ক ধীরে ধীরে পাকা করা হবে, যা স্থানীয় জনগণের যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করবে।

সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এছাড়া ইমাম, খতিব ও মোয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা প্রদান, নামকরা খেলোয়াড়দের ভাতা, ইলেকট্রনিক হেলথ কার্ড চালু এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে যুবসমাজের দক্ষতা উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বাবুলসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।