বাগেরহাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাজ্ঞী মোরশেদা বেগমকে আটক করেছে র্যাব-৬ এর একটি আভিযানিক দল।
কুখ্যাত মাদক কারবারি মোরশেদা দীর্ঘদিন যাবত বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যশোর সহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে মাদক ব্যবসা করে আসছিলো সে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে ১০ জুলাই র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল যশোর জেলার শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।আটক মাদক সম্রাজ্ঞী মোরশেদা বেগম, বাগেরহাটের ফকিরহাট এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাটের ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

