Nabadhara
ঢাকাবুধবার , ১২ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে: শামীম

মেজবা রহমান, স্টাফ রিপোর্টার
জুলাই ১২, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। অপশক্তিকে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। সাম্প্রদায়িক রাজনীতি যারা করে, তাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে এদেশের রাজনীতি থেকে বিতারিত করতে হবে।

মঙ্গলবার (১১জুলাই) সন্ধ্যায় সংসদ ভবনে তাঁর অফিসে ঢাকাস্থ নড়িয়া পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, দেশ এগিয়ে যাক, দেশের মানুষ উন্নত জীবন পাক, বিশ্ব দরবারে মাথা উঁচু করে মর্যাদার আসনে আসীন হোক- এটা অনেকের সহ্য হয় না। এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যারা ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে।

শরিয়তপুর-২ আসনের সংসদ সদস্য এনামুল হক শামীম বলেন, অর্থনীতির সূচক এবং শিক্ষা ও স্বাস্থ্যসহ অন্যান্য সব সূচকে প্রতিবেশীসহ অনেক দেশের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করতে সব ধরনের পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন তার সেই স্বপ্ন পূরণ হবেই। এজন্য জনপ্রতিনিধি, প্রকোশলী, কৃষক শ্রমিক, দিনমজুর সবাই একসঙ্গে কাজ করতে হবে।

এসময় সংগঠনের নেতাদের মধ্যে বক্তৃতা করেন শামসুর রহমান, ফারুক হোসেন, আবদুল্লাহ হারুন পাশা, বিএম মনির হোসেন, নড়িয়া পৌর মেয়র আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা জহির সিকদার, সংগঠনের নেতা নূরে হেলাল, ফজলুল হক, হাবিবুর রহমান, ইউসুফ হোসেন, মহসিন বেপারি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।