গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করেছে রিক।
আজ কুশলী ইউনিয়নে রিক কর্তৃক বাস্তবায়িত পিকেএসএফ এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় কুশলী ইউনিয়ন টুঙ্গিপাড়ায় ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ২য় দফার শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত হয়।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুশলী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো: বেলায়েত হোসেন সর্দার, বিশেষ অতিথি ছিলেন রিক গোপালগঞ্জ জেলার এরিয়া ম্যানেজার মো: দেলোয়ার হোসেন, কুশলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: ইসতিয়াক আহম্মেদ হাইশর, সভাপতিত্ব করেন রিক- সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান।
আরো উপস্থিত ছিলন সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তাবৃন্দ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ,যুবসমাজ ও প্রবীণ নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

