Nabadhara
ঢাকাশনিবার , ১৫ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেনের কৃষি যন্ত্রপাতি বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৩ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

মধুখালী থানাধীন রায়পুর ইউনিয়নের বকসীপুর সাতগাভিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র আয়োজনে  স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ে সাতগাভিয়া বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নিকট  আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন ফরিদপুর -১ আসনের মাননীয় সংসদ সদস্য মনজুর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার  আশিকুর রহমান চৌধুরী,
মধুখালী থানার অফিসার ইনচার্জ জনাব শহিদুল ইসলাম, মধুখালী উপজেলার প্রকৌশলী  রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক  সেলিনা রহমান,
বাগাট ইউনিয়নের চেয়ারম্যান  মতিউর রহমান, কামালদিয়া ইউনিয়নের চেয়ারম্যান  ওয়ালিদ হাসান মামুন, মধুখালী থানা যুবলীগের সাধারণ সম্পাদক  মির্জা আজাউল,
সাতগাভিয়া বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক  নুরজাহান বেগম সহ উক্ত ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য  সমিতির সাধারণ সম্পাদক নুরজাহান বেগম এর নিকট ২টি পাওয়ার টিলার ,২টি ধান মাড়াই মেশিন ও ১টি ধান কাটার মেশিন  হস্তান্তর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।