Nabadhara
ঢাকারবিবার , ১৬ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাট উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্র ঘোষিত শেখ হাসিনা’র নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ২০ জুলাই খুলনা বিভাগীয় “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করতে মোল্লাহাটে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল ৫ টায় মোল্লাহাট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) উপজেলা যুবলীগের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্তুতি সভায় সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ মারুফ হোসেন, প্রধান বক্তা ছিলেন বাগেরহাট পৌর যুবলীগের আহ্বায়ক সেখ হুমায়ূন কবির (পলি)।
উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন যুবলীগ নেতা ফরহাদ শিকদার, ফজলে এলাহী লেবীন, সন্দ্বীপ বিশ্বাস, শেখ ফারুক আহমেদ প্রমুখ।

উল্লেখ্য আগামী ২০ জুলাই খুলনায় বিভাগীয় “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ অনুষ্ঠিত হবে।উক্ত সমাবেশ বিপুল জনসমাগম ও উপস্থিতির মাধ্যমে সফল করা হবে মর্মে স্বীদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।