Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুর পৌরসভার উপ-নির্বাচনে ফরিদ মুন্সী বিজয়ী

মুকসুদপুর প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৩ ১২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার উপ-নির্বাচনে মোঃ কামরুজ্জামান ফরিদ মুন্সীর জয়।

মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার মোঃ জুয়েল আহম্মেদ জানান, ১ জন প্রিজাইডিং অফিসার, ৫ জন সহকারি প্রিজাইডিং ও ১০ জন পুলিং অফিসার নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করেন। সার্বক্ষনিক ১ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেড ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ৫ টি বুথ কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলে। উক্ত ওয়ার্ডে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১৯২১ জন ভোটারের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন কর্তৃক প্রাপ্ত বৈধ  ভোটের সংখ্যা ১৬৪৬। নির্বাচনে লাবনী আক্তার উটপাখি প্রতীকে ৬ ভোট,  ছাদেকুর রহমান ডালিম প্রতীকে ৭৯৭ ভোট এবং মোঃ কামরুজ্জামান ফরিদ মুন্সী টেবিল ল্যাম্প প্রতিকে ৮৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারী মুকসুদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল আজম খবির মুন্সীর মৃত্যুতে পদটি শূন্য হয়েছিলো

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।