Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়া উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ২০ জুলাই খুলনা মহনগর আওয়ামী যুবলীগের সমাবেশকে সফল করার লক্ষ্যে কচুয়া উপজেলা যুবলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল বিকাল ৪টায় কচুয়া উপজেলা আওয়ামীলীগ অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সেখ মনিরুজ্জামান ঝুমুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: ইমাম হাসান।

কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক দিদার সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক এসএম আবু বক্কার সিদ্দিক। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস।

সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা নেয়ামুল হক রানা, কচুয়া যুবলীগের যুগ্ম আহবায়ক শিকদার সুজন, মেহেদী হাসান বাবু, যুবলীগ নেতা মীর আওসাফুর রহমান মারুফ, সেখ সাঈদ, অপু মন্ডল, আরিফ শিকদারসহ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।