Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে রক্ত দিতে গিয়ে কলেজ ছাত্র খুন

Link Copied!

ফরিদপুর শহরে বন্ধুর অসুস্থ বোনকে রক্ত দিতে গিয়ে প্রান্ত মিত্র (২৩) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি) তৃতীয় বর্ষের ছাত্র। তিনি রাজবাড়ীর পাচুরিয়া গ্রামের বিকাশ মিত্রের ছেলে। প্রান্তর বাবা শহরের দীপশিখা স্কুলের শিক্ষক। সেই সুবাদে দীর্ঘদিন ধরে ফরিদপুর শহরে ওয়ারলেসপাড়ায় বসবাস করছেন তারা।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে শহরের আলীপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, গেলো সোমবার (২৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে বন্ধু হৃদয় তাকে ফোন দিয়ে বলেন, তার বোনের সন্তান প্রসবে অপারেশন করতে হবে, রক্ত লাগবে। রক্ত দিতে প্রান্ত ওই সময়ই বাসা থেকে বের হন। মঙ্গলবার ভোর হতে চললেও প্রান্ত আর বাসায় না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে আলীপুর ব্রিজের কাছে গিয়ে প্রান্তর মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। কোতোয়ালী থানার এসআই মো. শামিম হোসেন জানান, ভোরে আলীপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন রক্তদানের মত মহৎ কাজের কথা উল্লেখ করে যদি এখন এভাবে মানুষ খুন হয় তবে তো আসছে দিনে রক্তদাতা খুঁজে পাওয়া এই দুষ্কর হয়ে যাবে। অপরাধী দ্রুত ধরা পড়ুক ও উপযুক্ত সাজা পাক সেটাই কামনা করছি প্রশাসনের নিকট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।