Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ২৫, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

‘নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে ‘জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩’ এর উদ্বোধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) জেলা প্রশাসন ও জেলা মৎস্য দফতর, নড়াইলের যৌথ আয়োজনে সদর উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। পরে বিভিন্ন ব্যানার ফেস্টুনে সজ্জিত একটি বর্ণাঢ্য র‌্যালি সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা ও পাঁচজন সফল চাষী/ব্যক্তি/ প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা এইচএম বদরুজ্জানের সভাপতিত্বে র‌্যালিসহ উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবি,মৎস্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।