Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন সাংসদ কবিরুল হক মুক্তি

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালী বাহির করা হয়। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহার সভাপতিত্বে ২৫ জুলাই (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা হল রুমে নড়াইল ১ এর সাংসদ বিএম কবিরুল হক মুক্তি প্রধান অতিথি হিসাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় নিরাপদ মৎস্য চাষ সম্বন্ধে খামারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, সাংসদ বিএম কবিরুল হক মুক্তি, উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান, সফল মৎস্য চাষী কামাল হোসেন ও সমাপনি বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নীরি, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সফল মৎস্য চাষীরাসহ শিক্ষক-ছাত্র, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রনী পেশার মানুষ। মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২৪-৩০ জুলাই উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে। অনুরূপ ভাবে নড়াইলের সদর ও লোহাগড়া উপজেলায়ও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।