Nabadhara
ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ ইমামদের করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশালা

ফরিদপুর জেলা প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর সদর উপজেলা মাল্টিপারপাস হল রুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: আশিকুল হকের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার , বিশেষ অতিথি ছিলেন  জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন এমদাদ হোসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা অনুষ্ঠানে , প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষন একাডেমির পরিচালক মো : আনিসুজ্জামান শিকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন ফরিদপুরের উপ পরিচালক মো: শাহাবুদ্দীন।  প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষন একাডেমির পরিচালক মো : আনিসুজ্জামান শিকদার, দুদকের যুগ্ন পরিচালক মজিবুর রহমান, মাধকের উপ পরিচালক শামিম হোসেন,শাহ মসজিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, শামসুল উলুম মাদ্রাসার মোহতামিম মওলানা মুফতি কামরুজ্জামান।
শুভেচ্ছা বক্তবো রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।
এসময় জেলার নয়টি উপেজলা প্রায়  ৬’শ ইমাম ও খতিবদের অংশগ্রহনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।