Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষায় ফেল করায় কোটালীপাড়ায় ছাত্রীর বিষপানে আত্মহত্যা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় জুঁই সমাদ্দার (১৫) নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।
স্কুল ছাত্রী জুঁই সমাদ্দার রামশীল গ্রামের অসীম সমাদ্দারের মেয়ে। সে পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।
জানাগেছে, আজ শুক্রবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরে জঁুই সমাদ্দার স্কুলে গিয়ে জানতে পারে সে ফেল করেছে। ফেলের খবর জানার পর জঁুই সমাদ্দার বাড়িতে গিয়ে বিষপান করে। এরপর পরিবারের লোকজন জঁুই সমাদ্দারকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনোজ কুমার মজুমদার বলেন, জঁুই শুধুমাত্র গনিতে ফেল করেছে। সে ফেল করার মতো ছাত্রী ছিল না। টেস্ট পরীক্ষায় জঁুই সমাদ্দার ভালো রেজাল্ট করেছিল। হয়তোবা সেই কষ্টে সে আত্মহত্যা করেছে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, স্কুল ছাত্রী জুঁই সমাদ্দারের আত্মহত্যার কথা স্বীকার করে বলেন,মরদেহ  ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।