Nabadhara
ঢাকারবিবার , ৩০ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের সচেতনতামূলক আলোচনাসভা

Link Copied!

বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশনের ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক করণীয় ও পরিচ্ছন্ন অভিযান শীর্ষক আলোচনাসভা র্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলার হুড়কা ইউনিয়ন বাবুরবাড়ি সার্বজনীন দূর্গামন্দির প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশনের গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সুজন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার গোলদার।

অন্যানোর মধ্যে আরো বক্তব্য দেন, ওয়ার্ল্ড ভিশনের হুড়কা ইউনিয়ন প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, ওয়ার্ড সদস্য, মলয় মন্ডল, সন্তোষ মল্লিক, মহিলা সংরক্ষিত ইউপি সদস্য ননীবালা বিশ্বাস, সাবেক ইউপি সদস্য, পরিমল মন্ডল, গৌতম সরদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিপ্রদাস রায়,মনজিৎ মন্ডল প্রমূখ।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন, আবদ্ধ স্থানে জমে থাকা পানি ফেলে দেওয়া, মশারী ব্যবহার করা, মশা নিরোধক স্প্রে ব্যবহার করাসহ নানান বিষয় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।