Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দরের জেটিতে প্রথমবারের মত ভিড়লো সাড়ে ৮ মিটার ড্রাফটের কন্টেইনারবাহী জাহাজ

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

“প্রথমবারের মত কন্টেইনার নিয়ে সাড়ে ৮ মিটার ড্রাফটের জাহাজ”মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেছে।সিঙ্গাপুরের পতাকাবাহী “এমভি মারস্ক নুসান্তরা” জাহাজটি থেকে ৩১৫ বক্স ৪৮৯ টিইউজ খালাস হবে এবং ২৬৩ বক্স ৩৬৭ টিইউজ বোঝাই হবে ।পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিনবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে তার মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথেই এ বন্দর দিয়ে রেডিমেইড গার্মেন্টস পন্যসহ বিভিন্ন পন্য রপ্তানি শুরু হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ সচিব মোঃ মাকরুজ্জামান জানান, বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে । তারই ধারাবাহিকতায় গত ৫ জুলাই, ২০২৩ তারিখে বিভিন্ন শিপিং এজেন্ট, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন পাট ও পাটজাত পন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান, হিমায়িত মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ অন্যান্য বন্দর ব্যবহারকারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোংলা বন্দরে দ্রুত জাহাজ হ্যান্ডলিং করা, বন্দরে পর্যাপ্ত ইয়ার্ড ও শেড, জেটি অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা,পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা সহজ ও নিরাপদ হওয়ায় এবং একই সাথে ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়িরা মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের মেম্বর (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান জানান,মোংলা বন্দর কর্তৃপক্ষ বলেন, এমভি মারস্ক নুসান্তরা নামক সিঙ্গাপুরের পতাকাবাহী সাড়ে ৮ মিটার ড্রাফট এর একটি জাহাজ মোংলা বন্দরের ৯ নং জেটিতে দুপুর সাড়ে১২ টার দিকে আগমন করেছে। উক্ত জাহাজ থেকে ৩১৫ বক্স ৪৮৯ টিইউজ খালাস হবে এবং ২৬৩ বক্স ৩৬৭ টিইউজ বোঝাই হবে মর্মে আশা করা হচ্ছে।” উল্লেখযোগ্য রপ্তানি পন্যের মধ্যে রয়েছে রেডিমেইড গার্মেন্টস, পাট ও পাটজাত পন্য এবং হিমায়িত মাছ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।