Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে প্রান্ত মিত্র হত্যার আসামিদেরকে গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের সাংবাদিক সম্মেলন

ফরিদপুর জেলা প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার মোঃ শাহজাহান  এর  সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে বুধবার বেলা বারোটায়  ফরিদপুর পুলিশ লাইন কার্যালয়ে ফরিদপুরে সাংবাদিকদের  সাথে  এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ।  গত ২৫ জুলাই ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রান্ত মিত্র (২৩)হত্যা এবং ফরিদপুর জেলা শাখার জাকের পার্টির সভাপতি মশিউর রহমান (জাদু) মিয়া ছিনতাইকারী কর্তৃক আক্রমণ উপলক্ষে এ সাংবাদিক সম্মেলন  অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ এমদাদ হোসেন,সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ডিবির ওসি আবদুল কালাম টি আই তুহিন লস্কর  কোতয়ালি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ  আব্দুল জলিল, সহ প্রিন্ট ও ইলেকট্রিক  মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে গত ২৫ জুলাই তারিখে রাত আনুমানিক ০২.০০ ঘটিকায় ছিনতাইকারী কর্তৃক আক্রান্ত হয়ে রাজেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র প্রান্ত মিত্র মৃত্যুবরণ করলে তার পিতা বিকাশ মিত্র বাদী হয়ে  ২৬/০৭/২৩ ইং তারিখে ফরিদপুর জেলা কোতয়ালী থানায় অজ্ঞাত নামা আসামীদের দায়ী করে মামলা দায়ের  করেন।  মামলা নং-৮৬ ধারা- ৩৯৪/৩০২/৩৪ দণ্ডবিধি।
উল্লেখিত মামলায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ সজিব শেখ (২৩), পিতা মোঃ শাহীন শেখ,
সাং-গুহলক্ষীপুর, ২। মোঃ ইস্রাফিল মল্লিক (৩৪), পিতা- মৃত  তালেব মল্লিক,  বর্তমান ঠিকানা: আলীপুর বাদামতলী রোড, ৩। মোঃ সিফাতুল্লাহ বেপারী (১৯), পিতা- লিটন বেপারী, সাং-টেপাখোলা, গোলাপদী মাতুব্বরের ডাঙ্গী , সর্ব থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর, ৪। মোঃ মাসুম শেখ (৩৪), পিতা-মৃত আ. সামাদ শেখ, সাং-গুহলক্ষীপুর, থানা-কোতয়ালি, জেলা-ফরিদপুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।