Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে নায়ক শাকিল খানের লিফলেট বিতরণ ও পথ সভা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে লিফলেট বিতরণ ও পথ সভা করেছেন আওয়ামী লীগ নেতা চিত্রনায়ক শাকিল খান। বৃহস্পতিবার (৩ আগষ্ট) দিনব্যাপী রামপালের বিভিন্ন এলাকায় ৩ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি উপজেলার শরাবপুর ব্রীজ মোড়ে একটি পথ সভাও করেন। ওই সময় তার সাথে ছিলেন গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদারসহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রামপাল মোংলার জনসাধারণের মাঝে সরকারের যে সব গণমুখী উন্নয়ন সম্পন্ন হয়েছে তার ফিরিস্তি তু্লে ধরে নায়ক শাকিল খান বলেন, ১৫ আগষ্ট শোকের মাস। শোককে শক্তিতে রূপান্তর করে আমরা মানুষের দ্বারে দ্বার যাচ্ছি। সরকার এসডিজির রূপকল্প বাস্তবায়নে কাজ করছে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু, সারাদেশে বিদ্যুৎ সংযোগ স্থাপন, গ্রামীন রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করে তা বাস্তবায়ন করেছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান। আগামীতে তার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগীতা কামনা করেন।

দিনব্যাপী রামপালের রাজনগর ইউনিয়ন, হুড়কা ইউনিয়ন, রামপাল সদর ইউনিয়ন, বাঁশতলী ইউনিয়ন, বাইনতলা ইউনিয়ন, উজলকুড় ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন এলাকার হাটবাজারের সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।