Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের নিখুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি মোঃ মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য একে আজাদ, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ,  জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন
এ সময়   অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য এর আগে সকল ৯টা বিকেল চারটা পর্যন্ত   ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রচার ও গণসংযোগ এবং উঠান বৈঠক করেন।  বক্তারা বলেন একটা জাতির মুক্তি ও একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। কিন্তু এদেশের কতিপয় প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক চক্রান্তে বিপথগামী ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ নির্মমভাবে নিহত হন
 ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কালো রাতে৷এরই প্রেক্ষিতে ১৫ আগস্ট কে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এ প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয় এবং হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  এ কে আজাদ পথসভা ও উঠান বৈঠকে আওয়ামী লীগ সরকারের বিগত ১৪ বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে সকলকে আহ্বান জানান। যাতে উন্নয়ন ধারা অব্যাহত থাকে এবং ২০৪১ সালের মধ্যেই যেন বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।