ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর হামিদ মঞ্জিলে প্রবীন আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে আজ শুক্রবার সকাল ১১-৩০ মিনিটে গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ফরিদপুর-০২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক ও গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, সিরাজ খান, সায়েম হোসেন টিটন, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি পাভেল রায়হান, ইউপি সদস্য নুরু মাতুব্বর সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার লক্ষে ও জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

