Nabadhara
ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নানা আয়োজনে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, আধুনিক ক্রীড়াঙ্গনের পথিকৃৎ ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে।

বাগেরহাট জেলা প্রশাসন এর পক্ষ থেকে সকাল ১০ টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বঙ্গবন্ধুর মূর‌্যাল ও শে জামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন,পুলিশ সুপার কে এম আরিফুল হক সহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে সকাল নয়টায় জেলা আওয়ামীলীগ অফিস চত্ত্বরে বঙ্গবন্ধু ও শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও র‌্যালীর আয়োজন করে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন,সহ সভাপতি অ্যাডভোকেট একে আজাদ ফিরোজ টিপু,সহ সভাপতি অ্যাডভোকেট ফরিদউদ্দিন আহমেদ,সহ সভাপতি ফরিদা আক্তার বানু লুসি।সরদার সেলিম আহমেদ,সরদার ওমর ফারুক,মোঃ ফিরোজুল ইসলাম,পৌর আওয়ামীলীগ সভাপতি ও সাধারন সম্পাদক শেখ বশিরুল ইসলাম ও ইবনে মিজান হিরু,ছাত্রলীগ সাধারন সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।