Nabadhara
ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জন্মবার্ষিকী পালনে ৫ আগস্ট শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মঞ্চায়িত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস। এছাড়া বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, মোল্লাহাট পল্লীবিদ্যুতের এজিএম মোঃ মাহফুজুর রহমান, ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, ফরেস্টার অমল কৃষ্ণ বাইন, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা ও মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।