Nabadhara
ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সালথা উপজেলায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

ফরিদপুর জেলা প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে আজ শনিবার সকাল দশটায় সালথা উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সংসদীয়-২ আসনের সংসদ সদস্য  শাহদাব আকবর চৌধুরী লাবু, বিশেষ অতিথি ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আব্দুল মমিন, কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সুদর্শন শিকদার, বীর মুক্তিযোদ্ধা জনাব আলীমুজ্জামান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।  অনুষ্ঠানে বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতি স্মরণে আলোচনা করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায়  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।