Nabadhara
ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ফরিদপুর জেলা প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

 ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আজ শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান  কাজী শফিকুর রহমান, উপজেলা ভাইস- চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী এবং কর্ম নিয়ে আলোকপাত করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।