Nabadhara
ঢাকারবিবার , ৬ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে জ্বর সর্দি ও কাশির প্রকোপ

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে জ্বর সর্দি কাশি ও মাথাব্যাথার প্রকোপ। পাড়া- মহল্লায় সব বয়সের মানুষ এসব রোগে আক্রান্ত হচ্ছেন। গত এক সপ্তহে হাসপাতালের বহির্বিভাগে বেশীর ভাগ জ্বর সর্দি কাশি ও মাথা ব্যাথায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। সারাদেশে যখন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এসব জ্বর মাথ্যব্যাথায় উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। গত এক মাসে এউপজেলায় ১৪জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

যারা হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন তাদের বেশীর ভাগ রোগী ডেঙ্গু বা টাইফিয়ড পরীক্ষা করতে অনিহা প্রকাশ করেছেন। উপজেলার প্রতিটি গ্রামে এমন কোন ঘর নেই যে ঘরে জ্বরে আক্রান্ত রোগী নেই। আক্রান্তরা গ্রামের ফার্মেসি থেকে নাপা, প্যারাসিটামলসহ এ্যান্টিবায়েটিক ওষুধ কিনে সেবন করছেন।

পল্লি চিকিৎসক এমদাদুল হক জানান, প্রতিদিনই জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমরা রোগীদের ডেঙ্গু বা অন্যন্য পরীক্ষা করানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরমর্শ দিচ্ছি।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান যুগান্তরকে বলেন, আবহাওয়াজনিত কারনে ভাইরাস জাতীয় সর্দি – জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন এই সব রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসে।বর্তমান জ্বর-সর্দি রোগীর সংখ্যা আগের চেয়ে বেশী। বিভিন্ন বয়সের মানুষ সিজান অয়ালি ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছেন। তবে আতঙ্ককিত হওয়ার কিছু নেই, জ্বর মাথাব্যাথা বেশী হলে দ্রæত হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষাসহ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিলে সুস্থ্য হয়ে যাবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।