Nabadhara
ঢাকাসোমবার , ৭ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি এ্যাডভোকেট বাবু মোল্লা এর সভাপতিত্বে বিএনপি-জামাত জোটের কতিপয় সন্ত্রাসী আইনজীবী কর্তৃক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদকের কক্ষ ভাংচুর, সাধারণ আইনজীবীদের লাঞ্ছনা ও দেশের সর্বোচ্চ আদালতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আজ সোমবার সকাল সাড়ে দশটায়   ফরিদপুর জেলা আইনজীবী ভবনের সামনের চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়।
 এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট স্বপন পাল, ফরিদপুর জেলা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এ্যাডভোকেট জাহিদ বেপারী, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট অনিমেষ রায়, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ সোহেল রেজা বিপ্লব কোতোয়ালি স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট ইমরান হোসেন রিমন। সভা পরিচালনা করেন এডভোকেট স্বপন পাল।
এ সময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 সভায় বক্তারা বিএনপি জামাতের সন্ত্রাসী আইনজীবী কর্তৃক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষ ভাংচুরের তীব্র নিন্দা জানান। এছাড়া জামাত-বিএনপি’র সন্ত্রাসী কর্তৃক দেশের সর্বোচ্চ আদালতে সন্ত্রাসী কর্মকান্ড সৃষ্টিকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।