Nabadhara
ঢাকাসোমবার , ৭ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারী উপজেলায় জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির মতবিনিময় সভা

ফরিদপুর জেলা প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হলরুমে আজ সোমবার বেলা ১১ টায়  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার  মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, রাজৈনতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে  জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন  পুলিশ সুপার মো:শাহজাহান  র‍্যাব-১০ ফরিদপুর লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আক্তার ,
উপজেলা চেয়ারম্যান এম এম মোশারফ হোসেন মোসা মিয়া, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ  ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, রাজৈনতিক নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
 এতে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার বিকল্প নেই বলে সহমত পোষণ করা হয়। এছাড়া সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ইভটিজিং মুক্ত, বাল্যবিবাহ মুক্ত, অন্যায়-অত্যাচার মুক্ত রাখতে নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, সুশীল সমাজ সহ সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।