Nabadhara
ঢাকাসোমবার , ৭ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল ধ্বংস ও জেল জরিমানা

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালসহ সোহেল কাজী (৫৪) নামে এক ব্যবসায়ীকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ্ত রায় দীপন। সোমবার (৭ আগষ্ট) দুপুর ১২টায় কালিয়া বাজারে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

এ সময় জব্দকৃত ৪ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০টি অবৈধ দুয়ারী জাল ইউএনও রুনু সাহার উপস্থিতিেিত পুঁড়িয়ে ধ্বংস করা হয়। সাজা প্রাপ্ত আসামী সোহেল কাজী কালিয়া বাজারের কাজী ষ্টোরের মালিক ও পৌরসভার বড়কালিয়া গ্রামের আব্দুস সামাদ কাজীর ছেলে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কালিয়া বাজারে অভিযান পরিচালনা করে ওই ব্যবসায়ীকে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে আটক করা হয় এবং দোষী সাব্যস্ত হওয়ায় মোাবাইল কোটে র নির্বাহী ম্যজিষ্ট্রেট তাকে ১হাজার টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।