Nabadhara
ঢাকাসোমবার , ৭ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শোকাবহ আগষ্টের ৭ম দিনে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সভাপতি মেহের আফরোজ চুমকী এমপি  এবং সাধারন সম্পাদক শবনম জাহান শিলা এমপি এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ।

আজ সোমবার দুপুরে তারা  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।

এ সময়,সহ-সভাপতি শিরীন নাঈম পুনম,নাসিমা ফেরদৌস,ইয়াসমিন হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক ও সংসদ সদস্য নারগিস রহমান,শিরীন রোকসানা,মিনা মালেক,সুলতানা রাজিয়া পান্না,প্রচার সম্পাদক মেহের নিগার তন্ময়সহ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক সমাধী কমপ্লেক্স এর পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরে তারা বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।