বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মদিন উপলক্ষ্যে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরন করেছে বাগেরহাট জেলা পরিষদ।
৮ আগষ্ট মঙ্গলবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।জেলা পরিষদ প্রশাসক ঝুমুর বালার সভাপতিত্বে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত আসন ও সদস্যবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সুধীজনেরা। এসময়ে ২০৮ জন নারীর মধ্যে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি শেখ কামরুজ্জামান টুকু। সোহেল রানা বাবু বাগেরহাট
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

