Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে আরো ৭৫টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে( ২য় ধাপে) আরো ৭৫জনকে ভূমি ও গৃহ প্রদান করা হবে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ এতথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) বেত বতী মিস্ত্রী।

এ উপলক্ষে ৯ আগষ্ট বুধবার সকাল সাড়ে ৯ টায় একযোগে সারাদেশের জেলা ও উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গৃহপ্রদান অনুষ্ঠান ভিডিও কসফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, ৪র্থ পর্যায়ের ৮০জনকে জমিসহ সেমী পাকা ঘর হস্তন্তর করা হবে। সুবিধাবোগীদের জন্য রয়েছে যাতায়াতের রাস্তা, বিশিুদ্ধ খাবার পানি,বিদ্যুৎ, ইউত্যাদি। এছাড়া এউপজেলায় এ পর্যন্ত ২৫২টি ঘর সুবিধাভোগীদের কাছে হস্তন্তর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত-আল মামুন, সমাজ সেবা অফিসার মো: সোহেল পার ভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মবর্তা অপূর্ব দাস, আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, বীর মুক্তি যোদ্ধা মো: আবুতালেব শেখসহ স্থানীয় সাংবাদিক ও গণন্যমান্য ব্যাক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।