Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

Link Copied!

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ মাসব্যাপী পালনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

মঙ্গলবার বেলা ১২ টায় একাডেমিক ভবনের নিচতলায় উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫,১৬ও৩১ আগষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণসহ একাধিক কর্মসূচি হাতে নিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।