Nabadhara
ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বাস -মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ৩

আশিক জামান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ সদরের কাজুলিয়া এলাকায় লোকাল বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মুসকান (১৪ মাস) নামে এক শিশু নিহত হয়েছেন। এঘটনা আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও এক শিশুসহ ৩ জন। বুধবার ৯ আগস্ট দুপুরে গোপালগঞ্জ- কোটালীপাড়া আঞ্চলিক সড়কের কাজুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মাইক্রোবাসের ড্রাইভার গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাতাইল গ্রামের কাওছার মিয়ার ছেলে তুহিন ৩৫। একই গ্রামের শরিফুলের স্ত্রী বন্যা ও তার চার বছর বয়সী ছেলে মাহিন। নিহত মুসকান আহত বন্যার ছোট মেয়ে। বিষয় টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আনিচুর রহমান ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন লিডার আরিফুল হক।

পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে মাইক্রোবাসে করে ফিরছিলেন আহত বন্যা ও তার দুই শিশু সন্তান। পথিমধ্যে গোপালগঞ্জ কোটালীপাড়া আঞ্চলিক সড়কের কাজুলিয়া এলাকায় পৌছালে মাইক্রোবাসের টায়ার পাংচার হয়ে বিপরীত দিক থেকে আসা কোটালীপাড়া পয়সারহাটগামী একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসে থাকা শিশু মুসকান। এসময় আহত হন মাইক্রোবাসের ড্রাইভার সহ নিহত মুসকানের মা বন্যা ও ভাই মাহিন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিচুর রহমান বলেন, গোপালগঞ্জ সদরের কাজুলিয়ায় লোকাল বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে।এঘটনায় আহত হয়েছে আরও ৩জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।