Nabadhara
ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে গৃহহীনদের মাঝে বাড়ির চাবি হস্তান্তর

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে গৃহহীন পরিবারের মাঝে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার বাড়ির কগজপত্র ও চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান প্রকল্পের উদ্বোধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে ইউএনও ( ভারপ্রপ্ত) বেতবতী মিস্ত্রী ও জনপ্রতিনিধিরা সুবিধাভোগী ৭৮জন গৃহহীনদের মাঝে বাড়ির কাগজপত্র ও ঘরের চাবি হস্তান্তর করেন।

এসময় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মাসুদ সরদার, বাদশা শেখ, কাজী আবু শাহীন,অলিউজ্জামান জুয়েল খলিফা, যুব উন্নয়ন কর্মকর্তা মো: সোহরাব হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রদান,সুধিজন, সাংবাদিক ও সুবিধাভোগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।