Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে রোগী বহনের সাথে অ্যাম্বুলেন্সে বহন করছিলো গাঁজা অবশেষে আটক ২

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে রোগীর পাশাপাশি অ্যাম্বুলেন্সে গাঁজা বহনের দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।  শুক্রবার (১১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোরেলগঞ্জের পূর্ব সরালিয়া এলাকা থেকে এদেরকে আটক করা হয়।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হচ্ছেন অ্যাম্বুলেন্সের মালিক ও চালক পিরোজপুরের শিয়ালকাঠি গ্রামের মো. রাজু শেখ(৩০) ও তার হেলপার সাতক্ষীরার গাবুরা গ্রামের রাহাত হোসেন পারভেজ(১৭)।  থানার ওসি মো. সাইদুর রহমান জানান, একটি অ্যাম্বুলেন্স খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে তেতুলবাবাড়িয়া গ্রামে নামিয়ে গাঁজা পৌঁছে দেওয়ার জন্য পূর্ব সরালিয়া এলাকায় অপেক্ষা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটি তল্লাসি করে  ১ কেজি গাঁজা পাওয়া যায়। পুলিশ এ ঘটনায় দুটি মোবাইল ফোন, ২ হাজার টাকা ও অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।